
এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ
ফরিদপুর জেলা প্রতিনিধি
সারাদেশের ন্যায় ফরিদপুর জেলায় আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে ফরিদপুর জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর ও মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ফরিদপুর।
পরিদর্শনকালে কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দেওয়ার নিশ্চয়তা এবং কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম তদারকি করা হয়।
পরীক্ষা কেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম রোধ এবং নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ফরিদপুর জেলা পুলিশ সর্বদা সচেষ্ট বলে জানানো হয়