শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

ঈদের ইত্যাদিতে নাচবেন শরিফুল রাজ-সাবিলা

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৩৭ Time View

এবারের ঈদের জন্য নির্মিত ইত্যাদির বিশেষ পর্বের দলীয় সংগীতে উঠে এসেছে নানা অবক্ষয় ও অসঙ্গতির চিত্র। ইত্যাদির গান মানেই শুধু বিনোদন নয় বরং একেকটি সামাজিক দলিল। বিনোদনের মাধ্যমে সামাজিক ক্ষত নিরাময়ের এক অভিনব প্রয়াস এসব সংগীতে স্পষ

সমকালীন ও বক্তব্যধর্মী এবারের দলীয় সংগীতের মূল বিষয়—সমাজজুড়ে মিথ্যা ও দুর্নীতির ভিড়ে নীতি-নৈতিকতা ও বাস্তবতার হারিয়ে যাওয়া চিত্র

শৈশবে শেখা নীতিকথা কর্মজীবনে এসে কিভাবে গুরুত্ব হারায়, সেই বাস্তবতাই গানে তুলে ধরা হয়েছে।

এই পর্বে অংশ নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শরিফুল রাজ এবং সাবিলা নূর। চমৎকার কোরিওগ্রাফিতে সমৃদ্ধ তাদের নৃত্য পরিবেশনা মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান , সংগীতায়োজন করেছেন মেহেদী।

কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। নৃত্যে অংশ নিয়েছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীদল, আর নৃত্য পরিচালনা করেছেন মামুন।

ফাগুন অডিও ভিশন জানিয়েছে, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা নাচটিকে নিখুঁত করতে আন্তরিকতার সঙ্গে নিয়মিত মহড়ায় অংশ নিয়েছেন।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন-এ, ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর।

অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category