
অসুস্থ বিএনপি নেতা বাবু শেখকে দেখতে হাসপাতালে এ এফ এম কাইয়ুম জঙ্গি
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ২১ নং ওয়ার্ডের বাসিন্দা বাবু শেখ অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি রয়েছেন।
তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও মেয়র প্রার্থী এ. এফ. এম. কাইয়ুম জঙ্গী।
এ সময় তিনি রোগীর সার্বিক শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি বাবু শেখের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। তিনি রোগীর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিশেষে তিনি বাবু শেখের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।