অগ্নিকাণ্ডে দুই গরু পুড়ে নিঃস্ব কৃষক রহমান মৃধা
জেলা প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুর মধুখালী
মেগচামী সরদার পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতদরিদ্র কৃষক রহমান মৃধার দুটি গৃহপালিত গরু পুড়ে মারা গেছে।
গত রাতে সংঘটিত এ ঘটনায় তিনি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পরপর দুটি গরুই পুড়ে যায়। এসব গরুই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। হঠাৎ এই দুর্ঘটনায় রহমান মৃধা ও তার পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে, ঈদের ছুটি শেষে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রাণীসম্পদ অফিস ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।