সালথায় বৈদ্যুতিক শর্টসার্কিটে দুই গুদামে অগ্নিকাণ্ড সংগঠিত
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দুটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে বিপুল পরিমাণ পাট ও মসুর ডাল পুড়ে গেছে বলে জানা গেছে।আজ
শুক্রবার সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে উপজেলার ভাওয়াল ইউনিয়নের সালথা বাজার সংলগ্ন এলাকায় নজরুল ইসলামের পাটের গুদাম এবং মাসুদ মোল্লার মসুর ডালের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে আনুমানিক ৩০০ থেকে ৩৫০ মন পাট ও মসুর ডাল পুড়ে যায়।
প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।