
ডাকসু ভিপি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈত্রিক বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এই কাপুরুষোচিত হামলার প্রতিবাদ জানান। রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
ফেসবুক পোস্টে জামায়াত আমির অভিযোগ করেন, রোববার দিবাগত রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। ডা. শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম উদাসীনতা ও নিষ্ক্রিয়তা এই ধরনের কর্মকাণ্ডের জন্য দায়ী। তিনি অনতিবিলম্বে এসব দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। একইসঙ্গে সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার কঠোর সমালোচনা করে তিনি সতর্ক করেন যে, এভাবে নীরব বসে থাকার কোনো সুযোগ নেই। পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘রোববার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
এর আগে হামলার শিকার হওয়া সাদিক কায়েম নিজেই ঘটনার বিবরণ দিয়ে জানান, রোববার ভোরের দিকে তার খাগড়াছড়ির বাড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে। তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে একদল সন্ত্রাসী তার বাড়ির চারপাশে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। এলাকাবাসীর দ্রুত হস্তক্ষেপে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়েছে। আল্লাহর রহমতে তার বাবা-মা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে তিনি জানান।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একের পর এক এমন কর্মকাণ্ড চালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস্ট গোষ্ঠীর উদ্দেশ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত আমির। সরকারের সঠিক দায়িত্ব পালনে ব্যর্থতার চরম মাশুল দিতে হতে পারে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।