
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সরকারের নিয়মিত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা উচিত এবং সরকার তাকে প্রত্যর্পণের বিষয়ে কাজ করতে আগ্রহী। তিনি সাবেক এই প্রধানমন্ত্রীকে একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) নিয়ে একটা কথা বলতে চাই—ইন্ডিয়াতে একটা ব্রিফিং হয় আপনারা জানেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘সুতরাং আমি এটুকু বলছি, আমাদের সরকার মনে করে কনভিক্টেড আসামিকে আমরা এক্সট্রাডাইড করবো। একাধিকবার সেখানে বলা হয়েছে, এটার একটা লিগ্যাল ইস্যুজ আছে। ব্যাপারটা এরকম- আমরা উনাকে এক্সট্রাডাইড করতে চাই, উনাকে ধরে আনতে চাই। এই ডিফারেন্সটা আমি আশা করি আমাদের জনগণ বোঝেন।
শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, বড় ধরনের অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যা জনগণের বোঝা প্রয়োজন। তিনি দাবি করেন, শেখ হাসিনা নিজেই যেহেতু দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন, তাই তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় কোনো আইনি জটিলতা বা বাধা থাকার কথা নয়। এছাড়া ভারত সরকারের এক্ষেত্রে কোনো সমস্যা থাকার কথা নয় বলেও তিনি উল্লেখ করেন। ডা. জাহেদ উর রহমান বলেন, ‘উনি (শেখ হাসিনা) এত মানুষ খুন করেছেন কথাটা কিন্তু এ রকম না। একশো খুন পাঁচশো খুন এক জিনিস আর ক্রাইম অ্যাগেইনিস্ট হিউম্যানিটি আরেক জিনিস।
উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের ক্ষেত্রে সংবিধান অনুযায়ী অনেক মৌলিক অধিকার কার্যকর থাকে না। তার ভাষ্যমতে, শেখ হাসিনা যেহেতু ইতোমধ্যে বিভিন্ন অভিযোগে দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তাই তাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার চেয়ে রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছাই বড় নিয়ামক। তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সরকার কনভিকটেড বা দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার প্রক্রিয়ায় পুরোপুরি অবিচল। সংবাদ সম্মেলনে তিনি পুনরায় উল্লেখ করেন যে, এই পুরো বিষয়টি আইনি কাঠামোর মধ্যেই পরিচালিত হবে এবং সরকার চায় এই প্রক্রিয়ার মাধ্যমে বিচারকাজ সম্পন্ন হোক। তার এই বক্তব্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সেরকমের জন্য অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, এটা আমাদের কনস্টিটিউশনে আছে’—বলেন তিনি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ক্রাইম অ্যাগেনিস্ট হিউম্যানিটির যে আইন আছে, অভিযুক্ত যারা আছেন তাদের জন্য অনেক ফান্ডামেন্টাল রাইটস কার্যকর থাকবে না।’।