
রংপুর মহানগরীতে গ্যারেজে রাখা তিনটি বাসে পরপর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নগরীর মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজে শাপলা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি রংপুর-জলঢাকা রুটে চলাচল করতো এবং এর মালিক মিঠু মিয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য। এই ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি।
গ্যারেজের নাইট গার্ড সিরাজুল ইসলাম জানিয়েছেন, রাত ৩টা ৫ মিনিটের দিকে সাদা শার্ট পরিহিত তিনজন মাস্কধারী যুবককে গাড়ির পাশ দিয়ে হেঁটে যেতে দেখেন তিনি। তিনি পান মুখে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই গাড়ির সামনের অংশে আগুনের শিখা দেখতে পান এবং দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক জানান, রাত ৩টা ৮ মিনিটে খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। গ্যারেজের নাইট গার্ড সিরাজুল ইসলাম জানান, তখন রাত ৩টা ৫ মিনিট বাজে তখন দেখছি তিনটা মাস্কপড়া ছেলে হেটে হেটে গেলো গাড়ির পাশে। আর ছেলেগুলো সোজা দিয়ে দ্রুত চলে গেলো। তবে আমার মনে হচ্ছে, যেহেতু পরপর এইরকম অবস্থা তিনটা গাড়ির হলো। এটা কিন্তু মেডিসিনের মাধ্যমে মনে হয় জ্বালিয়ে দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কি করে আমাদের বুঝে আসে না। আমার বাসটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের লোকজন আগুন লাগিয়েছে।
ঘটনাস্থলে থাকা আরিফুর জামান বাবু ও সাবেক মেম্বার চান্দু মিয়া ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা হিসেবে অভিহিত করেছেন। তারা জানান, গত বুধবার পর্যটন মোড় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কাছে দুটি বাসে আগুন দেওয়ার পর আজকের এই ঘটনা জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তারা এ ধরনের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদ জানানোর পাশাপাশি সরকারি ও প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আগুন দেখে দৌড়ে আসা সাবেক মেম্বার চান্দু মিয়া জানান, যখন এপাশে চিল্লাচিল্লি তখন দৌড়ে এসে দেখি আগুন জ্বলতেছে। এটা পর্যটন মোড় পার হয়ে গতকালকে একটা বিকেলের দিকে হইছিল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশে আবার এইটা হইলো। এটা ওদের একটা হয়তোবা পরিকল্পনা করা আছে যে এতগুলো গাড়ি আমাদেরকে জ্বালাই দিতে হবে। এইভাবে যদি দেশের একটা সম্পদ এগুলা, এগুলা যদি নষ্ট করি দেয় তাহলে জনগণ কিভাবে চলবে। সরকার যেন এটার একটা নিরাপত্তা ব্যবস্থা নেয়।
বাস মালিক মিঠু মিয়া জানান, তার বাসটি গানপাউডার ব্যবহার করে জ্বালানো হয়েছে বলে ধারণা করছেন তিনি। তিনি বলেন, এটিই তার উপার্জনের একমাত্র পথ ছিল, যা পুড়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। নীলফামারী বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান মিল্টন জানান, গত বুধবার তাদের সংগঠনের আরও একটি গাড়ি মালেকের গ্যারেজে পোড়ানো হয়েছিল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিরাপত্তা জোরদার করা না হলে মালিক সমিতি গাড়ি চলাচল বন্ধ রাখতে বাধ্য হবে।
রংপুর মহানগর কোতয়ালী থানার ওসি ওয়াদুদ আলম জানিয়েছেন, ঘটনার প্রাথমিক তদন্তে তারা নিশ্চিত যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরাই এই নাশকতার সাথে জড়িত। তারা কোনো বিশেষ রাসায়নিক বা দাহ্য পদার্থ ব্যবহার করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে বুধবার ভোরেও একই এলাকায় উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে মালেকের গ্যারেজে হৃদয়-তাহসিন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ওই বাসটির মালিক রংপুর মহানগর যুবদলের ৩১ নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাইয়ুম রিন্টু হৃদয়। একই দিনে নগরীর পর্যটন মোটেলের সামনে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের একটি বাসেও আগুন দেওয়া হয়। বুধবারের ঘটনার একটিতে মামলা দায়ের করা হলেও অপরটিতে পুলিশ এখনো মামলা নেয়নি বলে জানা গেছে। এদিকে বুধবারও ঘটনাস্থলের ৫০০ গজের মধ্যে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের পাশের মালেকের গ্যারেজে পার্কিং করা একই রুটে চলাচলকারী হৃদয়-তাহসিন পরিববহন অগ্নিসংযোগে পুড়ে যায়।