বোয়ালমারী ও নগরকান্দায় হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার
ফরিদপুরের আলো
ফরিদপুরের বোয়ালমারী ও নগরকান্দা থানায় দায়ের হওয়া পৃথক দুটি চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার।আজ
শনিবার বোয়ালমারী থানা মামলা নং-১৭, তারিখ ২৬/০২/২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড এবং নগরকান্দা থানা মামলা নং-০৫, তারিখ ১১/০১/২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডে রুজু হওয়া হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার, ফরিদপুর।
পরিদর্শনকালে তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঘটনার আদ্যোপান্ত পর্যালোচনা করেন। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল এবং মোঃ আজম খান, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেলসহ বোয়ালমারী ও নগরকান্দা থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।