
নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতামূলক কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত একটার দিকে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাড়িটি সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের। গ্রেপ্তারকৃতরা হলেন লালপুর এলাকার ভাড়াটিয়া রাকিব (২৫), নিশাদ (২৩), রাফি (১৯) এবং আরিফ (২৬)। নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন সন্ত্রাস ও নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে এক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ যুবলীগের ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার লালপুর এলাকার ছানাউল্লার বাড়ীর ভাড়াটিয়া জব্বার শিকদারের পুত্র মো. রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার ভাড়াটিয়া মো. জলিলের পুত্র মো. নিশাদ (২৩), পৌষাপুকুর পাড় এলাকার দুলাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া। শনিবার দিবাগত গত রাত ১ টার দিকে সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিলে অংশগ্রহণের ভিডিও পাওয়া গেছে। এছাড়া দেশের ভেতরে ও বাইরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সাথে তাদের গ্রুপ চ্যাটিংয়ের প্রমাণও মিলেছে।
স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা নুর মোহাম্মদের ছোট ভাই মুন্না সরাসরি যুবলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের দাবি, মুন্নার নেতৃত্বেই ওই বাড়িতে প্রায়ই সরকারবিরোধী গোপন বৈঠক হতো এবং ঝটিকা মিছিলের পরিকল্পনা করা হতো। সম্প্রতি ওই একই বাসায় কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে, যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করা হয়েছিল। মুন্নার নেতৃত্বে সরকার বিরোধী ঝটিকা মিচজিল করতো। প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ছবি ফেসবুকে আপলোডও করা হয়েছিল।
গ্রেপ্তার নিশাদ দাবি করেন, তিনি পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন। মুন্না ভয় দেখিয়ে তাকে এবং অন্যদের বিভিন্ন মিছিলে যেতে বাধ্য করত। নিশাদের ভাষ্যমতে, মুন্নার এক ভাই স্থানীয় বিএনপি নেতা এবং অন্যজন সাংবাদিক হওয়ায়, বাড়িটি নিরাপদ মনে করে সেখানে নিয়মিত দলীয় কর্মসূচি ও গোপন বৈঠক করা হতো। এ ঘটনার পর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।