প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ১১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ণ
বিইউপিতে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মাস্টার্স অব প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সশস্ত্র বাহিনীর কর্মকর্তা/সদস্য যাঁদের উপরোক্ত কোনো ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া
- ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক বা সম্মান ডিগ্রিধারী হতে হবে।
- বিএ বা বিএস (পাস) ডিগ্রিধারীদের ক্ষেত্রে উন্নয়ন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতার শর্ত প্রযোজ্য এবং পাস ডিগ্রিধারীদের ক্ষেত্রে বাহিনীতে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
- আবেদনকারীদের স্নাতক পর্যায়ে ন্যূনতম জিপিএ ২.৫০ বা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে।
- আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিয়ে বিইউপির নির্ধারিত ওয়েব লিংকের মাধ্যমে ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।
ভর্তি পরীক্ষা ও মূল্যায়ন
শিক্ষার্থীদের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।
পরীক্ষার বিন্যাস ও নিয়মগুলো নিচে দেওয়া হলো
- ভর্তি পরীক্ষায় লিখিত অংশে ৮৫ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।
- পরীক্ষায় ইংরেজি ভাষা, ব্যাকরণ, গাণিতিক ও তথ্য বিশ্লেষণের সক্ষমতা, সাধারণ জ্ঞান এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করা হবে।
- মৌখিক পরীক্ষার সময় সকল মূল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট এবং অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।
প্রোগ্রামের খরচ ও সময়সূচি
- প্রোগ্রাম ফি: মোট ১ লাখ ৩০ হাজার টাকা, যার মধ্যে ভর্তির সময় ফি ও সেমিস্টার বাবদ ৩৯ হাজার ৬০০ টাকা পরিশোধ করতে হবে।
- কোর্স কাঠামো: ১৬টি কোর্স ও একটি থিসিস পেপারসহ মোট ৫২ ক্রেডিট ঘণ্টা।
- ক্লাসের সময়: সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- আবেদনের শেষ তারিখ: ৫ ডিসেম্বর।
- লিখিত ভর্তি পরীক্ষা: ১৮ ডিসেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬