
বাল্টিক সাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ঘটে যাওয়া এই হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ‘স্পার্টা-২’ নামের জাহাজটি রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদে যাচ্ছিল। রুশ গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় হামলার শিকার হওয়ার পর জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। পরে জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় ঢুকে পড়ে। জাহাজটি আগুন নেভানো ও দূষণ মোকাবিলার কাজেও সহায়তা করবে।
হামলার পর জাহাজটির ১৬ নাবিক প্রথমে লাইফবোটে আশ্রয় নেন এবং পরবর্তীতে কাছের আরেকটি রুশ জাহাজের সহায়তায় নিরাপদে সরে যান। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলিয়া ইলিন জানান, নাবিকরা বর্তমানে রাশিয়ার দিকে রওনা হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, জাহাজে কী ধরনের পণ্য রয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখন পর্যন্ত নেই, তবে সেখানে সামরিক সরঞ্জাম থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এর আগে রুশ কর্মকর্তারাও একই তথ্য দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত রুশ জাহাজগুলো ধ্বংসাবশেষ টেনে রাশিয়ায় নিয়ে যেতে পারে।
এই হামলার দায় স্বীকার না করলেও ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন জানিয়েছেন, সম্ভবত এর পেছনে ইউক্রেন জড়িত। তিনি স্বীকার করেন, জাহাজটিকে কেন বেছে নেওয়া হলো তা এখনো অস্পষ্ট। এদিকে, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হেলসিঙ্কিতে অবস্থিত রুশ দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মন্তব্য জানতে চাইলে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত জাহাজটির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে এবং এটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘ওবোরনলজিস্টিকা’-র সঙ্গে সম্পর্কিত। ওবোরনলজিস্টিকার ওয়েবসাইট অনুযায়ী, কোম্পানিটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লজিস্টিক সেবা দেয়।
উদ্ধার কাজ পরিচালনার জন্য ফিনল্যান্ড নেতৃত্ব দিচ্ছে এবং ফিনল্যান্ড উপসাগরের পূর্বাংশে আকাশ ও সমুদ্রপথে সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করেছে। এর মূল উদ্দেশ্য বেসামরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে ড্রোন ঠেকানোর প্রস্তুতি রাখা।
উদ্ধার অভিযানের সময় রাশিয়ার একটি হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি জানিয়েছেন ফিনল্যান্ড উপসাগরের কোস্টগার্ড কমান্ডার মিক্কো সিমোলা। এছাড়া, সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল ইয়নসন জানিয়েছেন, ঘটনার পর ফিনল্যান্ড ও ন্যাটোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সুইডেনের যুদ্ধবিমান টহলে অংশ নিয়েছে। এতে আশঙ্কা তৈরি হয় যে যুদ্ধের প্রভাব ন্যাটোর ভূখণ্ডেও পড়ছে।
এস্তোনিয়া সরকারও উদ্ধার অভিযানে সহায়তার জন্য নৌবাহিনীর একটি জাহাজ পাঠিয়েছে, যা আগুন নিয়ন্ত্রণ ও পরিবেশ দূষণ রোধে কাজ করছে। এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিশাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের প্রভাব এখন বাল্টিক সাগরেও অনুভূত হচ্ছে। এস্তোনিয়া সরকার জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তার জন্য তারা নৌবাহিনীর একটি জাহাজ পাঠিয়েছে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করে বলেন, যুদ্ধ আমাদের প্রতিবেশী এলাকায় ছড়িয়ে পড়ছে। তিনি উল্লেখ করেন যে, আগ্রাসনকারীর বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে এবং ফিনল্যান্ড কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আগ্রাসনকারীর থামার জন্য এটা আরেকটি সংকেত। তবে ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না।’।
উল্লেখ্য যে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ভূ-রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। ফিনল্যান্ড ২০২৩ সালে এবং সুইডেন ২০২৪ সালে ন্যাটোর সদস্যপদ লাভ করে। চলতি বছর রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেনিনগ্রাদ অঞ্চলের দিকে ইউক্রেন নিয়মিত ড্রোন পাঠিয়ে আসছে, যার ফলে অঞ্চলটিতে নিরাপত্তার ঝুঁকি বাড়ছে।