ফরিদপুরকে বিভাগ ঘোষণা, পদ্মা নদী রক্ষা ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি সংসদে উত্থাপন করলেন নায়াব ইউসুফ
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি-দাওয়া উত্থাপন করেছেন।
অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের বঞ্চনা ও প্রতারণার অবসান ঘটিয়ে ফরিদপুরকে বিভাগ হিসেবে স্বীকৃতি প্রদান এখন সময়ের দাবি। একই সঙ্গে তিনি পদ্মা নদী রক্ষা, ফরিদপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ স্থানীয় উন্নয়ন-অগ্রগতির বিভিন্ন বিষয় তুলে ধরেন।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের দীর্ঘদিনের লালিত এসব স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে ফরিদপুর অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।