প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব তিথি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব তিথি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় শ্রীধাম শ্রীঅঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র দাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী
বন্ধু স্বরণ ব্রহ্মচারী, মৃণাল বন্ধু ব্রহ্মচারী, কিশোর বন্ধু ব্রহ্মচারী ও সত্যানন্দ ব্রহ্মচারীসহ মহানাম সম্প্রদায়ের অন্যান্য ভক্তবৃন্দ।
আলোচনা সভায় প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব তিথির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন
প্রদীপ সাহা সজল সাহা , শ্যামল চন্দ্র সাহা, অরূপ সাহা, অ্যাডভোকেট অসিত কুমার সাহা, আশুতোষ বিশ্বাস, রঞ্জিত ভৌমিক,
নন্দ কুমার বড়াল, শংকর সাহা, বৈদ্যনাথ দত্ত, সুরাজ কুমার সাহা, দুর্গা প্রসাদ সাহা, বিশ্বনাথ সাহা, সুবীর শিকদার, অয়ন সাহা, ডা. প্রকাশ স্বরূপ অপু, বিমলেশ সাহা, শিবু প্রসাদ দাস, অনিল কুমার সাহা, বিরাজ সাহা ও দিলীপ কুমার হালদার প্রমুখ।
সভায় বক্তারা জানান, প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব তিথি উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ মহতী ধর্মীয় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সকল ভক্ত ও সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় এবং সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।