
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত নিজের পৈতৃক বাড়িতে ভয়াবহ হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। নুসরাত বলেন, এ বাড়িতেই আমি বড় হয়েছি।
গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার পর দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন দেয়। ঘটনার পর এক সংবাদ সম্মেলনে নুসরাত দাবি করেন, পেট্রল বোমার আঘাতেই তার বাড়িটি ভস্মীভূত হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনি জানান, ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডের দিকে পর পর চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের ধরন দেখে তিনি এটিকে পেট্রল বোমা হামলা হিসেবেই মনে করছেন। তবে চূড়ান্ত বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। কিন্তু জিনিসটা দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো। এর আগে গতকাল বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে আগুন লাগে।
এমপি নুসরাত জানান, হামলার সময় বাড়িতে বসবাসরত একটি অসহায় পরিবার ছিল, যারা দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে তাদের দেখভাল করে আসছিল। এ ঘটনায় শিশুসহ ওই পরিবারের সদস্যরা আঘাত পেয়েছেন এবং অনেক গবাদিপশু মারা গেছে। তিনি আক্ষেপ করে বলেন, এটি কোনো পরিত্যক্ত বাড়ি নয়; এখানেই তার বেড়ে ওঠা এবং তার বাবা-মায়ের সংসারের স্মৃতি জড়িয়ে আছে। দৌলতপুর উপজেলায় দমকল বাহিনী না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাড়িটির প্রায় সব কিছুই ধ্বংস হয়ে যায়। এ বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকতেন, যারা আমাদের সঙ্গে প্রায় পাঁচ ছয় বছর ধরে আছেন। তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছেন। দৌলতপুর উপজেলাতে কোনো দমকল না থাকার কারণে দমকল আসতে আসতে আমার বাড়ির মোটামুটি সবই পুড়ে গিয়েছে। এই নেত্রী বলেন, মানুষ মনে করে সংসদ সদস্য যারা রয়েছেন কিংবা নীতি-নির্ধারণী পর্যায়ে যারা থাকেন, তারা হয়তো অনেক বেশি বিশেষ। যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা রয়েছেন, তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।
পুলিশি তৎপরতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নুসরাত বলেন, খবর পাওয়ার প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আলামত সংগ্রহের কাজ শেষ হয়নি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো গড়িমসি বা অস্বীকার প্রত্যাশা করেন না, কারণ তাদের কাছে পর্যাপ্ত আলামত ও প্রমাণ রয়েছে। তার ভাষ্য, পুলিশের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা পাহারা দিয়েছে, যদিও এখনো আলামত সংগ্রহ করতে পারেননি এবং ঘটনার প্রায় ১২ ঘণ্টা হয়ে গিয়েছে। আপনারা দ্রুত আসুন, আলামত সংগ্রহ করুন এবং তদন্ত করে বের করুন যে কারা এ ঘটনার পেছনে রয়েছে। কারণ শুধুমাত্র সংসদে দাঁড়িয়ে খুব স্মার্ট ওয়েতে কথা বললেই আর অস্বীকার করলেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হয়েছে, সেটা মিথ্যা হয়ে যাবে না।
হামলার দায়ভার নিয়ে তিনি সরাসরি আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করেন। নুসরাত বলেন, হামলার আগে তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছিলেন। ঘটনার পর তারা বিভিন্ন ফেসবুক পোস্টে উল্লাস প্রকাশ করছে ও দায় স্বীকার করছে। স্থানীয় পর্যায়ে কাউকে সন্দেহ করেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় জনগণকে তিনি সন্দেহ করেন না, বরং এটি আওয়ামী লীগেরই পরিকল্পিত কাজ বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করছেন। পুলিশকে খবর দেওয়ার পর তারা আসতে আনুমানিক একটা বেজেছে, অর্থাৎ ঘটনার এক ঘণ্টা পর এসেছে বলে জানান নুসরাত।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ও এই ঘটনার যোগসূত্র নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি কোনো মন্তব্য করতে চান না। তবে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, নাশকতা বা জ্বালাও-পোড়াও করে কারো ফিরে আসার সুযোগ নেই; এমন কর্মকাণ্ডকে তিনি 'স্টুপিড' বা বোকামি বলে আখ্যা দেন। কারণ নাশকতা করে, জ্বালাও-পোড়াও করে, মানুষের বাড়ি নষ্ট করে কবে কে ফিরতে পেরেছে।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে নীতিনির্ধারক পর্যায়ের ব্যক্তিদের জীবন এখন সমান অনিরাপদ। তিনি উদাহরণ টেনে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল হামলায় ড্রাইভার আহত হওয়ার মতোই তার বাড়িতে পেট্রল বোমা হামলায় একটি শিশু আক্রান্ত হয়েছে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। আমি জানিয়ে দিতে চাই, সাধারণ আর পাঁচটা মানুষের জীবন যতটা অনিরাপদ, আমাদের জীবনও ততটা অনিরাপদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে নুসরাত প্রশ্ন রাখেন, এ ধরনের নাশকতামূলক ঘটনায় রাষ্ট্র আসলে কতটুকু দায়িত্ব নিতে পারে। তিনি দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।