
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং তথ্য পাচারের অভিযোগে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাংগীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। রোববার (১৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শনিবার দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের ঠিক আগ মুহূর্তে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরীর দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে অভিযুক্ত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ অনুমোদন সাপেক্ষে শনিবার রাত সাড়ে ১০টার দিকে মামলাটি পাঁচলাইশ থানায় নথিভুক্ত করা হয়।