নগরকান্দায় ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
জেলা প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে ইউনুস মাতুব্বর (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নগরকান্দা থানাধীন ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী এলাকায় ফরিদপুর থেকে ভাঙ্গাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ইউনুস মাতুব্বর। তিনি ডাঙ্গী ইউনিয়নের খৈয়া গ্রামের বাসিন্দা এবং আদেল উদ্দিন মাতুব্বরের ছেলে।
খবর পেয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে
ঘটনাটি রেলওয়ে সংশ্লিষ্ট হওয়ায় রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রেলওয়ে পুলিশ।