
দেশের সংস্কৃতিচর্চার বর্তমান গতিপথ নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। গত দুই বছরে দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে সংস্কৃতিচর্চায় বাধার সৃষ্টি হয়েছে, তা উদ্বেগের মাত্রা ছাড়িয়েছে। ২০২২ সালে বাংলা নববর্ষের প্রাক্কালে সঙ্গে কথোপকথনে দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা দেশের অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন। সেই আশঙ্কা যেন বর্তমান বাস্তবতায় আরও ঘনীভূত হয়েছে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে মব বা উন্মত্ত জনতার সংস্কৃতিবিরোধী আস্ফালন এক চরম রূপ ধারণ করেছে। ২০২২ সালে বাংলা নববর্ষকে সামনে রেখে দেশের কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠকের সঙ্গে আলাপচারিতার আয়োজন করেছিল। একই সঙ্গে প্রকাশ পায়, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ নিয়ে শঙ্কা। জুলাই গণ-অভ্যুত্থানের সাংস্কৃতিক চেতনাও এখানে বড়সড় ধাক্কা খেয়েছে। তাঁর এমন বক্তব্যে যে স্পষ্ট হুঁশিয়ারি প্রকাশ পাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।
দেশের বিভিন্ন জায়গায় বাউল অনুষ্ঠান, কনসার্ট, কাওয়ালি ও সিনেমা প্রদর্শনীতে হামলা এবং বাধার ঘটনা ঘটছে। এই পরিস্থিতির মধ্যেই গত ৮ নভেম্বর হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এক বিতর্কিত নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। নির্বাচনী এলাকায় ‘গ্রাম্য গানবাজনা’ বন্ধের জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তাঁর দাবি, এলাকার ভোটাররা এসব গানবাজনা পছন্দ করেন না। কনসার্ট-গানের অনুষ্ঠানে বাধা ও হামলা কি চলতেই থাকবে। মাজারে, ওরসে, কাওয়ালি অনুষ্ঠানে, কনসার্টে, গানের অনুষ্ঠানে ভাঙচুর, বাউল-পালাকারদের ওপর হামলা, সিনেমা প্রদর্শনীতে বাধাসহ অসংখ্য ঘটনা ঘটেছে, যা পরিসংখ্যানগত দিক থেকেই ভীতিকর। একই সঙ্গে ভালোভাবে ভেবেচিন্তে এসব আয়োজনের অনুমোদন দিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি। এগুলো একদম টোটালি আমি অনুরোধ করব যে আস্তা (সমগ্র) জেলা হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ, সোয়া চার লক্ষ ভোটার, আমাকে ভোট দিয়ে (সংসদ সদস্য) বানাইসে, এখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন, এইডা সেইডা, কী বলে ওরসের সময় বা অন্যান্য বিষয়ে কোনো গ্রাম্য গান যেন না শুনি।’।
আইনশৃঙ্খলা সভায় তিনি আরও বলেন, শীত মৌসুমে ওয়াজ মাহফিল ও তাফসির বাড়বে, যেখানে কোনো ধরনের উত্তেজনা বা ধর্মের অপব্যাখ্যা যাতে না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।
ধর্মীয় বক্তাদের উসকানিমূলক কর্মকাণ্ড নিয়ে এই সতর্কতা প্রশংসনীয় হলেও, তার পরপরই গ্রাম্য গানবাজনা বন্ধের নির্দেশ অনেকের কাছে বিস্ময়কর মনে হয়েছে।
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ওরসের সময় বা অন্য কোনো উপলক্ষে যেন গানবাজনার আয়োজন না হয়। এছাড়া বাণিজ্য ও শিল্প মেলার আড়ালে অশ্লীলতা ও জুয়া বন্ধে কথা বলতে গিয়ে তিনি এসব মেলা আয়োজনকেও ‘বাড়তি জঞ্জাল’ বলে আখ্যায়িত করেন।
হুইপের এই অবস্থান বেশ কিছু গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি তাঁর নির্বাচনী এলাকার জনগণের সংস্কৃতিচর্চার অধিকার কি ব্যক্তিগত পছন্দ-অপছন্দ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন? তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে পির-সুফি ঘরানার সংস্কৃতির ওপর আঘাত আসার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। ‘গ্রাম্য’ শব্দটিকে তিনি যে অর্থে ব্যবহার করেছেন, তা কি গ্রামীণ লোকসংস্কৃতির প্রতি এক ধরনের অবজ্ঞার বহিঃপ্রকাশ নয়? গত দুই বছরে দেশজুড়ে সংস্কৃতিচর্চার ওপর নানা আঘাত বা বাধায় এ প্রশ্নের উত্তর পেতে খুব একটা বেগ পেতে হয় না। এমন নির্দেশনার জন্য তিনি সাধুবাদ পেতে পারেন, কারণ ধর্মীয় হুজুগ তুলে বা ধর্ম অবমাননার নামে যে মববাজি চলছে তার পেছনে ইন্ধনদাতা অনেক ধর্মীয় বক্তা, এ নিয়ে অভিযোগ নতুন নয়।
এর আগে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি সমকাল পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঝিনাইদহের হরিণাকুণ্ডুর শড়াতলা গ্রামে বাদ্যযন্ত্র ও তৃতীয় লিঙ্গের মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। ২০২৩ সালে নেত্রকোনার খালিয়াজুরীতেও একইভাবে বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে গানবাজনা নিষিদ্ধ করে ২০ হাজার টাকা জরিমানা নির্ধারণের ঘটনা ঘটেছিল। সেই ধারাবাহিকতায় একজন সংসদ সদস্য ও হুইপের পক্ষ থেকে এমন নির্দেশনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনেকের নিশ্চয়ই মনে আছে ২০২৫ সালে ১৮ ফেব্রুয়ারি দৈনিক সমকাল এর প্রথম পাতায় প্রকাশিত হয়েছিল একটি খবর—‘গ্রামে নিষিদ্ধ বাদ্যযন্ত্র, তৃতীয় লিঙ্গের মানুষদের ঢুকতে মানা’। গ্রামে কেউ গানবাজনা করলে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছিল।
জি কে গউছের এই বক্তব্য দুটি কারণে অধিক উদ্বেগজনক। প্রথমত, কোনো নির্দিষ্ট গ্রাম বা পাড়ার সীমাবদ্ধতা পেরিয়ে এবার খোদ সংসদীয় এলাকা জুড়ে সংস্কৃতি দমনের চেষ্টা দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, এটি কোনো স্থানীয় মাতবর বা ধর্মীয় নেতার ঘোষণা নয়, বরং একজন আইনপ্রণেতার নির্দেশ।
সংস্কৃতিচর্চা আজ একদিকে করপোরেট সংস্কৃতির চাপ এবং অন্যদিকে ধর্মীয় কট্টরপন্থার টানাপোড়েনে কোণঠাসা। সরকারের শীর্ষ পর্যায় থেকে শিল্প-সংস্কৃতির প্রতি উৎসাহিত করা হলেও জনপ্রতিনিধিদের এমন ‘গণতন্ত্রবিরোধী’ অবস্থান দেশের সাংস্কৃতিক সহনশীলতা ও সামাজিক ভারসাম্যকে প্রশ্নের মুখে ফেলছে। একজন জনপ্রতিনিধির দায়িত্ব হলো সব মত ও পথের মানুষের অধিকার নিশ্চিত করা, কিন্তু এই নির্দেশ সেই গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা। সেখানে ওঠে আসে এমন সব আলাপ, ‘একটা বিচ্ছিন্নতা ও শূন্যতা তৈরি হয়েছে’, ‘সংস্কৃতিচর্চা থেকে মানুষকে বিচ্ছিন্ন করা হয়েছে’, ‘বর্তমান সরকারও(আওয়ামী লীগ) নিজেদের স্বার্থে ধর্মান্ধ গোষ্ঠীকে ব্যবহার করেছে। সাম্প্রতিক বছরগুলোয় দেশের গ্রামগঞ্জে সংস্কৃতিচর্চা নিয়ে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিবন্ধকতা তৈরি করা নানা প্রচেষ্টা আমরা দেখেছি। বিষয়টি আরও ভীতিকর পর্যায়ে চলে যায় যখন মবের ভাষা উচ্চারিত হয় সরকারের গুরুত্বপূর্ণ পর্যায় থেকেও।