
জর্ডানের আবু উবাইদা মসজিদের আঙিনায় গড়ে ওঠা সবুজ বাগানের পেছনে রয়েছে দীর্ঘ ১৮ বছরের অদম্য চেষ্টার এক অনন্য গল্প। বিশ্বের অন্যতম পানিসংকটপূর্ণ এই দেশটিতে পানির অভাব এমনই প্রকট যে, কোথাও কোথাও সপ্তাহে মাত্র ১২ ঘণ্টা পানি সরবরাহ করা সম্ভব হয়। পানির এই তীব্র সংকট মোকাবিলায় ফেলে দেওয়া পানিকেও কীভাবে মূল্যবান সম্পদে রূপান্তর করা যায়, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত এই মসজিদটি। আবু উবাইদা মসজিদের চারপাশের গাছপালা বাঁচিয়ে রাখতে পৌরসভার সরবরাহ করা পানি বা আলাদা করে আনা পানির ওপর নির্ভর করতে হয় না।
জর্ডানিয়ান অ্যাকোয়া কনজারভেশন অ্যাসোসিয়েশন এই অভিনব উদ্যোগের নেপথ্যে কাজ করেছে। কারণ, এই সংকটের মধ্যেই তাঁদের জীবন কাটাতে হয়।’। কারণ, প্রত্যেকেরই মন্ত্রণালয় নির্ধারিত নিজস্ব দায়িত্ব আছে। আহমেদ আল-রওশানের ভাষায়, প্রতিটি মসজিদেই একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁদের।
সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমেদ আল-রওশান বলেন, স্থানীয় মানুষ পানির অভাবের বাস্তবতা খুব কাছ থেকে জানেন।
এই সংকট থেকেই তারা অজুর পর নর্দমায় চলে যাওয়া পানি সংগ্রহ করে গাছের গোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেন। তাই এই পানিতে সাবানজাত পরিষ্কারকের উপস্থিতি থাকে না।
তারা নিশ্চিত করেছেন, অজুর সময় সাবান ব্যবহার না করায় এই পানি পরিশোধন করা তুলনামূলক সহজ ও পরিবেশবান্ধব। রিকশায় চলাচলের সময় শিশুর নিরাপত্তায় যেসব বিষয়ে খেয়াল রাখবেন। প্রথমে তা প্রাকৃতিক উপায়ে পরিশোধন করা হয়। মৃত্যুঝুঁকি আগাম জানাতে পারে যে সহজ ফিটনেস টেস্ট।
পরিশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে পানি নুড়িপাথর ও বালুর পাঁচটি স্তরের ভেতর দিয়ে প্রবাহিত করা হয়, যা ছাঁকনির মতো কাজ করে ময়লা ও ভাসমান কণা দূর করে। এরপর সেই পানি ‘ড্রিপ ইরিগেশন’ বা ফোঁটা ফোঁটা সেচপদ্ধতির মাধ্যমে সরাসরি মাটির নিচে পাইপের সাহায্যে গাছের গোড়ায় পৌঁছানো হয়। এতে পানির অপচয় সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে এবং গাছপালা পর্যাপ্ত আর্দ্রতা পায়। ফলে খাদ্যশস্যের চাহিদার বড় অংশই মেটাতে হয় আমদানির মাধ্যমে। অনেকটা রোগীর শরীরে স্যালাইনের পানি ফোঁটায় ফোঁটায় প্রবেশ করার মতো।
২০০৮ সালে শুরু হওয়া এই যাত্রায় গত ১৮ বছরে ১৮টি মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রযুক্তি ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে সংগঠনটি। তবে শুধু প্রযুক্তি বসানোই যে যথেষ্ট নয়, সেটি দ্রুতই তাদের নজরে আসে। ইমাম বা খাদেমের মতো দায়িত্বরত ব্যক্তিদের নির্দিষ্ট দায়িত্বের বাইরে এই রক্ষণাবেক্ষণের কাজ বুঝিয়ে দেওয়া ছিল বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় তারা ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করেন।
প্রশিক্ষণের মাধ্যমে ইমাম, মুয়াজ্জিন, প্রযুক্তিবিদ ও নারী ধর্মপ্রচারকদের পানি সংরক্ষণের গুরুত্ব বোঝানো হয়। বর্তমানে জুমার খুতবায়ও পানির অপচয় রোধ ও পরিকল্পিত ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের কাছে একে পরিবেশগত দায়িত্বের পাশাপাশি ধর্মীয় দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠিত করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগে ইমাম, মুয়াজ্জিন, নারী ধর্মপ্রচারক ও প্রযুক্তিবিদদের পানি সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে জর্ডানের ৫০টির বেশি মসজিদে বৃষ্টির পানি ধরে রেখে তা সেচের কাজে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ৩৫টির বেশি মসজিদে অজুর ব্যবহৃত পানি পুনর্ব্যবহারের মাধ্যমে বাগান পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। আবু উবাইদা মসজিদের এই উদ্যোগ এখন জর্ডানের শুষ্ক মরুভূমিতে পরিবর্তনের নতুন বার্তা ছড়িয়ে দিচ্ছে। এই বাস্তবতা থেকেই অজুতে ব্যবহৃত পানি আবার কাজে লাগানোর কথা ভাবেন তাঁরা। মুসল্লিদের অজুতে ব্যবহৃত পানিই এখানকার সেচের প্রধান উৎস। তবে একটি মসজিদে সফলভাবে ব্যবস্থা চালু করা তাদের একমাত্র লক্ষ্য ছিল না।