
কুমিল্লায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। গত তিন দিনে জেলার ১৮টি থানা এলাকা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বিত ও পৃথক অভিযানে মোট ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ জানিয়েছে, দেশকে অস্থিতিশীল করার নেপথ্যে থাকা অপচেষ্টা, নাশকতা ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনোভাবেই জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারেন বা নিষিদ্ধ কোনো কর্মকাণ্ডে অংশ নিতে না পারেন, তা নিশ্চিত করতেই জেলার বিভিন্ন স্থানে একযোগে এই কার্যক্রম চালাচ্ছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের থানাভিত্তিক তথ্যে দেখা যায়, কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯ জন, দাউদকান্দিতে ১২ জন, চৌদ্দগ্রামে ৭ জন, চান্দিনায় ৬ জন, বুড়িচংয়ে ৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, বরুড়ায় ৪ জন, লাকসামে ৭ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৬ জন, তিতাসে ৪ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ১ জন, দেবিদ্বারে ৬ জন, মুরাদনগরে ৪ জন, বাঙ্গরা বাজারে ১ জন এবং লালমাই থানায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) আলাদা অভিযানে আরও ৩ জন আটক হয়েছেন। যুবলীগ নেতা গ্রেপ্তার, ‘আমার লোক ছেড়ে দিতে হবে’ ওসিকে ছাত্রদল নেতার হুমকিপুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯ জন, চৌদ্দগ্রামে ৭ জন, চান্দিনায় ৬ জন, বুড়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে জেলা পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।