
ইরানের পক্ষ থেকে আসা প্রাণনাশের হুমকির মুখে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওয়াশিংটন এলাকার নিজস্ব বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে অবগত তিনটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন গোয়েন্দারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্র এখন আরও অগ্রসর পর্যায়ে রয়েছে। বেসেন্টকে লক্ষ্য করে পাওয়া গোয়েন্দা তথ্যগুলোও এই মূল্যায়নের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে। চলতি বছরের আগস্ট মাস থেকে ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার লক্ষ্যে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা এবং বাণিজ্যপথে বিধিনিষেধ আরোপের অভিযান পরিচালনা করছেন বেসেন্ট। এই ভূমিকার কারণেই তিনি বর্তমানে ইরানের হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন। যদিও তার বিরুদ্ধে হুমকির প্রকৃত ভয়াবহতা কতটা, তা এখনো পরিষ্কার নয়। শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকির পরিধি সম্পর্কে প্রশাসন বিস্তারিত কিছু জানায়নি। এসব হুমকির সবটার সঙ্গেই ইরানের সংশ্লিষ্টতা নেই। এটি ইরানের সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী শাখা।
মার্কিন কর্মকর্তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, বিদেশের মাটিতে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত হলেও, নির্দিষ্ট ব্যক্তিবর্গকে লক্ষ্য করে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা ও হুমকি রয়েছে। এসব হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে মার্কিন প্রশাসন। এর আগে ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অর্থের বিনিময়ে হত্যার ষড়যন্ত্রের ঘটনা ঘটেছিল। ট্রাম্প প্রশাসনের সর্বশেষ জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে বেসেন্ট বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটি বা সুরক্ষিত আবাসনে উঠলেন। এর আগে গত বছর হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিসহ অন্তত ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তা একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। পাম বন্ডির ক্ষেত্রে হুমকি বেড়েছিল ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগের আওতায় আনার পর। যুদ্ধটি যুক্তরাষ্ট্রে ব্যাপক অজনপ্রিয়।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের শাসকগোষ্ঠীর এ ধরনের হুমকিতে অর্থমন্ত্রী বেসেন্ট পিছু হটবেন না। বরং তিনি ইরানের অর্থনীতিকে চাপে ফেলার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তা বাস্তবায়নে তিনি অবিচল। গত মাসে ইরান মার্কিন নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা চূড়ান্ত করছে এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সরকারি কর্মীদের সতর্কতা জারি করা হয়েছিল। সেই সঙ্গে দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কর্মী সংখ্যা কমানোর পাশাপাশি বৃটেনের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সেখান থেকে বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে।
বেসেন্টের পরিচালিত অর্থনৈতিক অভিযানের অন্যতম লক্ষ্য হলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অর্থের উৎস বন্ধ করা, যারা দেশটির সামরিক বাহিনী ও অর্থনীতির বড় একটি অংশের নিয়ন্ত্রণকারী। ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছিলেন, সেখানে বড় ধরনের সামরিক অভিযান এড়ানোর কৌশল হিসেবে এই অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হচ্ছে। যদিও ট্রাম্প বারবার এই সংঘাতের অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রশাসনের দাবি, এতে ইরানের অর্থনীতি সংকুচিত হচ্ছে এবং মুদ্রার পতন ঘটছে, তবে গোয়েন্দা তথ্য বলছে, ইরানের কট্টরপন্থি নেতৃত্ব ক্ষমতা ধরে রাখতে যেকোনো মূল্য দিতে প্রস্তুত। ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু করেছিলেন, তাতে যুক্তরাষ্ট্রকে যেন আবার বড় ধরনের সামরিক অভিযান চালাতে না হয়, সেই লক্ষ্যেও এ অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। এ তথ্য থেকে ইঙ্গিত পাওয়া যায়, কেবল অর্থনৈতিক দুর্ভোগ সৃষ্টি করে ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব নাও হতে পারে।
ইরানের সঙ্গে এই বৈরিতার সূত্রপাত মূলত ২০২০ সালের জানুয়ারি থেকে, যখন ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। এর প্রতিশোধ নিতেই ইরান ট্রাম্পকে লক্ষ্যবস্তু বানিয়েছে বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালে ফেডারেল কৌঁসুলিরা ফরহাদ শাকেরি নামে রেভল্যুশনারি গার্ডের এক অপারেটিভের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনেন। এছাড়া সোলাইমানি হত্যাকাণ্ডের পর ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা হুমকির মুখে পড়েছিলেন। বাইডেন প্রশাসন তাদের নিরাপত্তা বহাল রাখলেও, ক্ষমতায় ফেরার পর ট্রাম্প তা প্রত্যাহার করে নিয়েছিলেন। এমনকি যারা নিজেদের ট্রাম্পের মিত্র মনে করতেন, তারাও এই নিরাপত্তার আওতা থেকে বাদ পড়েছেন। কৌঁসুলিদের ভাষ্য অনুযায়ী, শাকেরি রেভ্যুলুশনারি গার্ডের একজন অপারেটিভ ছিলেন।