
আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে বড় শাস্তি পেলেন বাংলাদেশ দলের ব্যাটার তাওহিদ হৃদয়। গত বুধবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান প্রথম টেস্টের সময় আইসিসির আচরণবিধির লেভেল-১ পর্যায়ের অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। নিয়ম অনুযায়ী, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের জন্য তার ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই ধারাটি মূলত আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সাথে সম্পর্কিত। আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মীদের আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন হৃদয়। ৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম।
জরিমানার পাশাপাশি হৃদয়ের নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম কোনো শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধ। ম্যাচ চলাকালে আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা খেলা বন্ধের সিদ্ধান্ত নিলে হৃদয় অসন্তোষ প্রকাশ করেন। ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাওয়ার সময় মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফের উদ্দেশে তিনি আক্রমণাত্মক ও অশোভন আচরণ করেন এবং খেলা আরও আগে বন্ধ হওয়া উচিত ছিল বলে দাবি তোলেন।
এই ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের আনা অভিযোগ এবং শাস্তির প্রস্তাব হৃদয় নিজের দোষ স্বীকার করে নিয়ে মেনে নিয়েছেন, ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। অভিযোগটি দায়ের করেছিলেন মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমা। আইসিসির আইন অনুযায়ী, লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন সতর্কতা ও সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট পাওয়ার বিধান রয়েছে। বাংলাদেশের বুক ফুলিয়ে দাপট দেখানো ভালো লাগেনি ‘ভালুক’ রাবাদার।
উল্লেখ্য, কোনো খেলোয়াড় ২৪ মাসের ব্যবধানে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট অর্জন করলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়, যা পরবর্তীতে খেলোয়াড়কে নিষেধাজ্ঞার মুখে ঠেলে দেয়। হৃদয় বর্তমানে এই শাস্তির কবলে পড়ায় তার শৃঙ্খলাজনিত রেকর্ড নিয়ে নতুন করে সতর্ক হওয়ার সুযোগ তৈরি হয়েছে।